বরিশালে শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

Spread the love

নাগরিক ডেস্ক:

পশ্চিমা মেঘ ভেসে আসায় রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে কমবে দিনের তাপমাত্রা। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, বরিশাল বিভাগের দুএক জায়গায় বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সুত্রমতে, কাল ও পরশু ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘কুয়াশা থাকায় ঠান্ডার অনুভূতি থাকবেই। তবে মেঘের কারণে রাতের তাপমাত্রা বাড়বে। দিনে ঠান্ডা তুলনামূলক বেশি থাকবে।’

পূর্বাভাস আরও বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা কমতে দুপুর হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পথে যোগাযোগ বিঘ্নিত হতে পারে।

বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলা এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

৩ Comments

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  2. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *