‘মনোনয়ন পেয়েই আনন্দ মিছিল, মিষ্টি বিতরন নয়’

Spread the love

নাগরিক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা মনোনয়ন বঞ্চিত হবেন, তারাও যেন দলের প্রার্থীর পক্ষে কাজ করেন। তিনি বলেন, ‘মনোনয়ন না পেলেও ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। দলের জন্য যারা পরিশ্রম করছেন, তাদের মূল্যায়ন ভবিষ্যতে করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠককালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। সোমবার বিকাল চারটায় বরিশাল বিভাগের ৭০জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত। সভায় আগামী ৩০ নভেম্বর বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে।

তারেক রহমান আরও বলেন, যিনি মনোনয়ন পাবেন তিনি আনন্দ মিছিল, মিস্টি বিতরন করতে পারবনে না। বরং যারা পেলেন না তাদের কাছে গিয়েবেুকে জড়িয়ে নিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে বিজয়ী হতে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ঐক্যের ডাক দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নগর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যে, মনোনয়ন পাওয়া মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। আপনাদের সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। তাই যিনি প্রার্থী হবেন, তার পাশে সবাইকে থাকতে হবে।

এব্যপারে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরিশাল বিভাগের ৭০জনকে নিয়ে সোমবার বিকেলে বৈঠক করেছেন। তিনি আমাদের বলেছেন, নির্বাচন কড়া নাড়ছে। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও দলের স্বার্থে ঐক্যব্ধ থাকতে হবে। মনোনয়ন পেয়েই আনন্দ মিছিল, মিস্টি বিতরন করা যাবে না বলে সাফ বলেছেন নেতা।