ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন রিক্সা শ্রমিকরা। তারা শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। পরে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় দুই সপ্তাহ আগে নগরীর মধ্যে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। রিক্সাচালকরা জীবিকার তাগিদে নগরীর প্রধান সড়কগুলো এড়িয়ে অলি-গলিতে রিক্সাচালিয়ে আসছিল। গত দুইদিন যাবত পুলিশ অলি-গলিতে অভিযান চালিয়ে ব্যাটারীচালিত রিক্সা জব্দ করছে। বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিক্সার জন্য ভিন্ন সড়ক ও চলাচলের নির্দিষ্ট সময় বেঁধে দেয়ার দাবী জানিয়ে আসা হচ্ছে অনেকদিন যাবত। এ দাবীর প্রতি কর্ণপাত না করে দরিদ্র রিক্সাচালকদের পেটে লাথি মারা হচ্ছে। এ সংকটের একটি মানবিক সমাধান করার জন্য সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের প্রতি দাবী জানান বক্তারা।
রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার সেন, ব্যাটারিচালিত রিক্সা সংগ্রাম কমিটির সংগটক বাবুল তালুকদার, জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *