গৌরনদীতে বিদেশী মদ উদ্ধার ॥ পিতা-পুত্র গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদীতে এক লিটার করে ৩৫ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম করে ১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় উপজেলার টরকী বন্দরের চন্দ জুয়েলার্সের মালিক শিপক চন্দ (৪০) ও তার বাবা কানাই চন্দ (৬৮)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার টরকী বন্দর সংলগ্ন শিপক চন্দ’র বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যে’র ওই বিদেশী মদ উদ্ধার এবং ২ ব্যবসায়ীকে আটক করা হয়।
গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ মঙ্গলবার দুপুর ১টার দিকে টরকী বন্দর সংলগ্ন শিপক চন্দ’র বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসত ঘর থেকে এক লিটার করে ৩৫ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম করে ১২ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এ সময় টরকী বন্দরের চন্দ জুয়েলার্সের মালিক শিপক চন্দ (৪০) ও তার বাবা কানাই চন্দ (৬৮)কে আটক করে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *