“আ’লীগের নেতারাও নজরদারিতে”

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দলের মধ্যে শুদ্ধি অভিযানের কথা নারায়ণগঞ্জের এক অনুষ্ঠানে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতিমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওবায়দুল কাদের শুক্রবার সাংবাদিকদের বলেছেন, শুধু ছাত্রলীগ বা যুবলীগের নেতারাই নজরদারিতে আছেন তা নয়, মূল দল আওয়ামী লীগের অনেক নেতাকেও নজরদারিতে রাখা হয়েছে।
আজ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেছেন, যাঁরা দলের ভাবমূর্তি নষ্ট করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপকর্মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্যাসিনো যে কেবল আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, তা নয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও ক্যাসিনো ছিল। কিন্তু বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *