নাগরিক রিপোর্ট ॥ আগামী ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ রক্ষার জন্য বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এ সময়ে ইলিশ সম্পদ রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বরিশাল জেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উদ্যোগে ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের করণীয় শীর্ষক উদ্বুদ্ধকরণ আলোচনা সভা বরিশাল জেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সভায় অংশগ্রহণকারী বরিশাল জেলা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলা ও বিভিন্ন উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির নেতৃবৃন্দ ইলিশ সম্পদ রক্ষায় তাঁরা সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আবু সাইদ। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ( ইলিশ) বিমল চন্দ্র দাস, বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের প্রতিনিধি, জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।
২০১৯-০৯-২১
