বিএমপির অভিযান: যুবলীগ নেতাসহ ৯ জুয়াড়ু গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসাত একদল জুয়াড়ু। যুবলীগ নামধারী এক নেতার নেতৃত্বে ওই আসর জমতো রাতভর। আইনশৃংখলাবহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে রোববার রাত ১১টার দিকে বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)। এসময় গ্রেফতার করা হয় ৯ জুয়াড়–কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদী। কোতয়ালী মডেল থানার ওসি মো: নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সোয়েব আহমেদ সেজান, সুমন খান, মো: শামীম, সাদেক সরদার, আরিফ সরদার, ইকবাল, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব । এর মধ্যে সেজান প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন এর দু:সম্পর্কের আতœীয় এবং কথিত যুবলীগ নেতা পরিচয়ধারী।
কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদ বলেন, নগরীর নুরিয়া স্কুলের দ্বিতীয় তলায় শ্রেনী কক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো গ্রেফতারকৃতরা। গোন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান দিয়ে তাদের ধরা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়ছে। এসআই বশির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সোমবার আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *