নাগরিক রিপোর্ট ॥ বরিশালে যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত ও ৮ যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকাল ৪টায় এ দূর্ঘটনায় ঘটে। বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে বাসটি উল্টে যায়। নিহত হেলপারের নাম রেদওয়ান (১৮)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকায়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, বিএমএফ পরিবহন নামক বাসটি মাওয়া থেকে ছেড়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাচ্ছিল। রহমতপুর এলাকায় অপর একটি বাস অতিক্রম করতে গিয়ে বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের হেলপার রেদওয়ান ঘটনাস্থলে নিহত হয়। আহত ৮ যাত্রীর মধ্যে দুইজনকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।##
২০১৯-০৯-২৩
