নাগরিক রিপোর্ট ॥ বরিশালে জুয়ার বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে। রোববার রাতে নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জুয়া খেলার সময় কথিত যুবলীগ নেতাসহ ৯ জুয়ারী এবং সোমবার দুপুরে নগরীর নাজিরের পুল এলাকায় বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি) প্যানেল মেয়র এর নবজাগরন ক্লাবে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর নাজিরের পুল এলাকায় ‘নবজাগরন’ ক্লাবে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ক্লাবটির নিয়ন্ত্রক বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২ নম্বর প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য রফিকুল ইসলাম খোকন বলে জানিয়েছে পুলিশ। দুপুর ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, মদের ১টি খালী বোতল এবং তাস খেলার সরঞ্জাম উদ্ধার করে।
সেখান থেকে গ্রেফতার করা হয় নুরুজ্জামান জামাল (৫০), মানিক হাওলাদার (৪০), সুলতান হাওলাদার (৪৫), হারুন অর রশিদ (৪২) এবং পরীক্ষন (৩৮)। এর আগে রোববার রাত ১১টার দিকে আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দোতালার একটি কক্ষে অভিযান চালিয়ে ৯ জুয়ারীকে গ্রেফতার করা হয়।
এর আগে নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসাত একদল জুয়াড়ু। যুবলীগ নামধারী এক নেতার নেতৃত্বে ওই আসর জমতো রাতভর। আইনশৃংখলাবহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে রোববার রাত ১১টার দিকে বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)। এসময় গ্রেফতার করা হয় ৯ জুয়াড়–কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদী। গ্রেফতারকৃতরা হচ্ছে- সোয়েব আহমেদ সেজান, সুমন খান, মো: শামীম, সাদেক সরদার, আরিফ সরদার, ইকবাল, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব । এর মধ্যে সেজান প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন এর দু:সম্পর্কের আতœীয় এবং কথিত যুবলীগ নেতা পরিচয়ধারী।
কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদ বলেন, নুরিয়া স্কুলের দ্বিতীয় তলায় শ্রেনী কক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো গ্রেফতারকৃতরা। বিদ্যালয়টিতে অভিযান দিয়ে তাদের ধরা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়ছে। এসআই বশির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ সোমবার আদালতে হস্তান্তর করা হয়েছে।
এব্যপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, জুয়া খেলার অভিযোগে সন্দেহভাজন সবগুলো ক্লাবে তারা অভিযান চালাবেন। দুটি অভিযানে যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২০১৯-০৯-২৩
