আ’লীগ নেতার ওপর মেয়র হারিছ’র হামলা

Spread the love

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকায় বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে স্ট্যার্টাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মেজবাউদ্দিন ফিরোজ শরীফের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের বিরুদ্ধে।
গৌরনদী উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মেজবাউদ্দিন ফিরোজ শরীফ অভিযোগ করে বলেন, সম্প্রতি আমার ফেসবুক আইডিতে পৌর এলাকায় বিদ্যুৎ নিয়ে স্ট্যার্টাস দেই যে, গৌরনদী বাসস্ট্যান্ডসহ গৌরনদী কলেজ, গৌরনদী হাইস্কুল, গৌরনদী হাসপাতাল, ক্যাথলিক চার্চ, গৌরনদী মাতৃসদন, কারিতাস, সিসিডিবি, কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, টরকী বন্দরের জনগণ আমরা ২য় শ্রেণীর বিদ্যুৎ ভোক্তা। আর ভিআইপি হলো চরদিয়াসুর। আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, আর চর দিয়াসুর এলাকার কারেন্ট কখনই যায় না। আল্লাহ্ যারা এটা করেছে তাদের বিচার করিও। বিদ্যুৎ নিয়ে ফেসবুকে স্ট্যার্টাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন।
শুক্রবার রাত পোনে ৮টার দিকে আমি গৌরনদী বাসস্ট্যান্ডস্থ আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান বিসমিল্লাহ হোটেলে বসা ছিলাম। রাত ৮টার দিকে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ৪০/৫০ নেতাকর্মীকে নিয়ে আমার হোটেলে উপস্থিত হয়ে মেয়র নিজেই আমার মৃত মা-বাবাকে তুলে গালাগাল করেন। এ সময় আমি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে সে হামলা চালিয়ে আমাকে মারধর করে। তখন মেয়রের সঙ্গে থাকা অর্ধশত নেতাকর্মী ও বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা হামলার দৃশ্য দেখলেও কেউই আমাকে রক্ষায় জন্য এগিয়ে আসেননি। আমি বেসরকারিভাবে চিকিৎসা নিয়েছি।
এ ব্যাপারে বক্তব্যে’র জন্য উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের ব্যবহৃত ০১৭৪৯৬৫৪৯৩৬ নাম্বর মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *