বরিশালে মাহিন্দ্রার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল-বানারীপাড়া সড়কে যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় মানোসিক প্রতিবন্ধ অজ্ঞাত পরিচয়ের এক পথচারী নারীর(৫৫) মৃত্যু হয়েছে। এতে কমপক্ষে ৫ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মাহিন্দ্রা-আলফাটি আটক ও আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে বরিশাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা বানারীপাড়া-বরিশাল সড়কের মলংঙ্গা এলাকা অতিক্রম কালে অজ্ঞাত পরিচয়ের এক মানুষিক প্রতিবন্ধ নারী ধাক্কা লেগে গুরুতর আহত হন এবং মাহিন্দ্রা-আলফাটি সড়কের বাইরে ছিটকে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সামস-ই জাহান সোনিয়া মৃত ঘোষনা করেণ। এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান জানান, মাহিন্দ্রা-আলফাটি আটক করার পাশাপাশি অজ্ঞাত ওই নারীর পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। দূর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *