বরিশালে পেয়াজপট্টিতে অভিযান: ৩জনকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের অস্থির পেঁয়াজ বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বেশী দামে পিয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের পর পরই নগরীর পিয়াজ ব্যবসার প্রধান মোকাম হাটখোলার পিয়াজপট্টিতে ১০০ টাকা কেজি দরের পিয়াজ ৭০ টাকা দরে বিক্রি শুরু হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার এবং মনীষা আহম্মেদের নেতৃত্বে পিয়াজপট্টির আড়তঘরগুলোতে অভিযান শুরু হয়। ৮/১০টি দোকানে অভিযান চালানো হলেও মূল্যের অসংগতি ধরা পড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
পেয়াজ ব্যবসায়ীরা দাবী করেন, পাইকারী মোকাম থেকে বেশী দাম দিয়ে কিনতে হওয়ায় তাদেরকে বিক্রিও করতে হচ্ছে বেশী দামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *