দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ভারতে চার দিনের সফর শেষে নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে দিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে সফরসঙ্গীদের নিয়ে রওনা হন শেখ হাসিনা। তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এ সময় উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *