যুবককে নির্যাতন: যুবলীগ-সেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক-৩

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের হিজলায় আজম ব্যাপারী(২৬) নামে এক যুবককে হাত-পা বেধে মল-মুত্র খাওয়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে। ওই যুবককে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে ৭/৮জন মল-মূত্র খাওয়ানোসহ নির্যাতন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালতলা সড়কে। এ ঘটনায় মঙ্গলবার যুবলীগ, সেচ্ছাসেবকলীগের ২ ওয়ার্ড নেতাসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের খালেক সিকদারের পুত্র ও যুবলীগের ওয়ার্ড সদস্য মাহবুব সিকদার, একই এলাকার শরিফ মাতুব্বরের পুত্র ও ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ মাতব্বর এবং কবির সরদার।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার বলেন, এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। ঘটনার শিকার আজম ব্যাপারীর বাবা মহিউদ্দিন ব্যাপারী বাদী হয়ে মামলা দায়ের করছেন। তারা এ পর্যন্ত ৬জনকে সনাক্ত করেছেন। ওসি বলেন, নিজেদের মধ্যে শত্রুতায় এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, যুবক আজম ফকিরালী করতো। সে আটক মাহবুব সিকদারকে ক্ষতি করবে যেনে তার(মাহবুব) নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। যুবক আজম এখন কিশোরগঞ্জে চিল্লায় আছেন। তিনি আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
জানা গেছে, গত সপ্তাহে হিজলার হরিনাথপুর তালতলা টুমচরের বাসিন্দা ও তেল ব্যবসায়ী মহিউদ্দিন বেপারীর পুত্র আজম বেপারী (২৫) কে হাত-পা বেঁধে মুখে মলমুত্র ঢেলে দেয় স্থানীয় যুবলীগ নেতা মাহবুব সিকদারের নেতৃত্বে একদল ব্যক্তি। ওই ঘটনা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় ঘটে। ভিডিওতে দেখা যায়, আজম বেপারীকে হাত-পা বেধে রস্তার ওপর ফেলে রাখা হয়েছে। তার চারদিক ঘিরে দাড়িয়ে আছে ৭/৮ জন ব্যক্তি। এর মধ্যে একজন আজমের বুকের ওপর পা দিয়ে দাড়িয়ে আছে। পরে বুকের ওপর পা দিয়ে দাড়িয়ে থাকা ব্যক্তি মল-মুত্র নিয়ে তা জোর করে আজমের মুখে ঢালার চেষ্টা করছে।
জানা গেছে, হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মাহবুব সিকদারের নেতৃত্বে টুমচর এলাকার সেচ্ছাসেবকরীগ নেতা আ: রশিদ মাতব্বর, সেচ্ছাসেবকলীগ নেতা শাহারিয়ার বাদল, মো. সোলায়মান, মো. জহির, কবির সরদারসহ ৭/৮ জন এ ঘটনার সাথে জড়িত।
স্থানীয় সুত্রে জানা গেছে, যুবক আজমের সাথে তেলের ব্যবসা করতেন জহির। পরে তারা জমির ব্যবসাও করেন। ওই ব্যবসা নিয়ে দ্বন্দের জের ধরে এ ঘটনা ঘটেছে। অবশ্য অপর একটি সুত্র জানিয়েছে, যুবক আজম এলাকার মহিলাদের ঝার-ফুকে ক্ষতি করার জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার মুল হোতা ইউনিয়ন যুবলীগের সদস্য মাহবুব সিকদার স্থানীয় সাংবাদিকদের জানান, আজম বেপারী ঝাড়-ফুক দিয়ে গ্রামের নারীদের সাথে অনৈতিক কর্মকান্ড করে। ওই ঘটনায় আজমের মুখে মলমুত্র ঢেলে দিয়েছেন। তবে আজম বেপারীর স্বজনরা জানান, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অভিযোগ না দিয়ে সে(আজম) এলাকা ছেড়ে গেছেন।
জানতে চাইলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনা একটা ঘটেছে। যাকে নিয়ে ঘটনা সেই আজম উধাও হয়ে গেছে। পুলিশ তদন্ত করেছে। ৩জনকে আটকও করা হয়েছে। মামলারও প্রস্তুতি চলছে।
এব্যপারে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *