নাগরিক রিপোর্ট ॥ ভারতের হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলী শুক্রবার বিকালে আকাশপথে বরিশালে পৌছেন। সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদে চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালি মন্দির পরিদর্শন। মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলী।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত প্রমূখ।
এদিকে শনিবার বরিশাল নগরীর ঐতিহাসিক স্থাপনা অক্সফোর্ড মিশন, মিয়া বাড়ির মসজিদসহ দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখার কথা রয়েছে তার। রোববার দিনভর পটুয়াখালী সফর শেষে বরিশাল হয়ে হাই কমিশনার রিভা দাস গাঙ্গুলী ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। (বিশেষ সংরক্ষিত)
২০১৯-১০-১১
