নাগরিক রিপোর্ট ॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগের দাবীতে সোমবার মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়েস গ্রুপ।
সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাক এর ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। মানববন্ধন এর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার জোট, বরিশাল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডি এর প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, বেলা’র বিভাগীয় সমন্বয়কারি লিংকন বায়েন প্রমূখ।
বক্তারা বলেন, আবরার হত্যাকান্ড একদিকে বাকস্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্র সংগঠন তথা শিক্ষাঙ্গণের উপর অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। এ হত্যাকা-ে জড়িতদের দষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনীতি বন্ধ করতে হবে। আমরা সরকারের নিকট স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।
২০১৯-১০-১৪
