‘পুলিশের ভিক্ষা তোলার দিন শেষ’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, ভিক্ষা তোলা পুলিশের দিন শেষ, জনবান্ধব পেশাদার পুলিশ হতে হবে। সোমবার পুলিশ লাইনস এ মাসিক কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার শাহাবুদ্দিন আরও বলেন, যারা দুষ্টের পালন শীষ্টের দমন করে দালাল প্রশ্রয় দিয়ে নিরীহ মানুষের সঠিক সেবা দিবেনা তারা পুলিশ বিভাগের অযোগ্য। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, কোন পুলিশ সদস্য যেন কোন প্রকার অপরাধে জড়িয়ে গোটা পুলিশ বিভাগের দুর্নাম এর কারণ না হয়।
মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম, উপ পুলিশ কমিশনার(সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ পুলিশ কমিশনার(দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ পুলিশ কমিশনার(ট্রাফিক) খাইরুল আলম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *