নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বাকেরগঞ্জে উপজেলার সাহেবগঞ্জের তুলাতলী নদীতে খেয়া নৌকার সঙ্গে ইট বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিতা ও পুত্রের ২জনই নদীতে পড়ে যায়। এর মধ্যে শিশুটির মরদেহ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় মিলেনি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় একাধীক সংবাদ কর্মী জানান, শিশুটির লাশ উদ্ধার করা গেলেও পিতার লাশ এখনও উদ্ধার করা যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির বাবা নিখোজ রয়েছে। তবে নাম জানা যায়নি। ওসি বলেন, মরদেহ উদ্ধারে নদীতে তল্লাশী চলছে।
২০১৯-১০-২১
