নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদীতে ২টি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং ১৫০ বোতল ফেনসিডিলসহ ১২ মামলার আসামি মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বরকে আটক করেছে র্যাব। বরিশাল র্যাব-৮ এর একদল সদস্য বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামে বেলায়েত মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর পক্ষ থেকে দাবী করা হয়েছে আটক বেলায়েত মাতুব্বর ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একদল সদস্য বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বয়সা গ্রামের মাদক স¤্রাট বেলায়েত মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা করে র্যাব।
এঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি এ.কে.এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বেলায়েত মাতুব্বরকে আসামি করে শুক্রবার গৌরনদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বেলায়েতকে শুক্রবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। গ্রেফতারকৃত বেলায়েত মাতুব্বরের বিরুদ্ধে গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি, ডাসারসহ বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।
২০১৯-১০-২৫
