নাগরিক রিপোর্ট ॥ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার ভারতের সাথে বন্ধুত্ব রক্ষার নামে একর পর এক ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতের স্বার্থে দেশ বিরোধী বিভিন্ন চুক্তি করছে। যার কারনেই মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। শেখ হাসিনা গ্যাস রপ্তানী বন্ধ রাখার ওয়াদা করলেও ক্ষমতায় এসে নিজের কথা পরিবর্তন করে এখন দেশের গ্যাস বিদেশীদের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার দুপুরে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তন হল রুমে জাতীয় স্বার্থ বিরোধী পিএসপি-২০১৯ বাতিল করাসহ বিদেশী কোম্পানি নয়, জাতীয় সক্ষমতা অর্জনে বাপেক্সকে শক্তিশালী করার দাবীতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বরিশাল তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা বরিশাল জেলা কমিটির আহবায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড অধ্যাপক আব্দুস ছত্তার, কেন্দ্রীয় সদস্য এ্যাড. সোহেল আহমেদ, মনির উদ্দিন পাপ্পু, কমরেড হালিম, সদস্য দেওয়ান আব্দুর রসিদ নিলু, সদস্য কমরেড অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমূখ।
২০১৯-১০-২৫
