বরিশালে ট্রাক চাপায় শ্রমিক নিহত ॥ হেলপার আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর ফরিয়াপট্টি এলাকায় ট্রাকের চাপায় আল আমিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭ টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে শেবাচিম হাসপাতালে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি ট্রাক থেকে পন্য নামানোর কাজ করছিলো আল-আমিন। পণ্যবাহি ওই ট্রাকটির পেছনে আরো একটি ট্রাক রাখা ছিল। পেছনের ওই ট্রাকটিকে সেখান থেকে সরানোর জন্য চেস্টার করছিল হেলপার। ট্রাকটির ইঞ্জিন চালু করার সাথে সাথে সেটি সামনের ট্রাককে ধাক্কা দেয়। এসময় চাপা পরে গুরুতর আহত হয় শ্রমিক আল-আমিন । তাকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়। তবে চালক পালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *