নাগরিক রিপোর্ট ॥ যুবদল নেতাকর্মীদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। রবিবার বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি সরোয়ার ছাড়াও প্রধান বক্তা ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাধারন সম্পাদক এএইচএম তসলিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু। যুব সমাবেশে সংগঠনের কারাবরনকারী আড়াইশ নেতাকর্মীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
এদিকে বরিশাল প্রেসক্লাবে পৃথক আলোচনা সভার আয়োজন করে মহানগর যুবদল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাাডভোকেট মজিবর রহমান সরোয়ার। মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া।
২০১৯-১০-২৭
