শ্রীলঙ্কা ৩৬ ওভারে ৩ উইকেট, ১৫৫ রান

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ অবেশেষ দু’দিনের বৃস্টি শেষে সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তৃতীয় দিনের খেলায় শ্রীলঙ্কা ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে। এদিকে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখার জন্য বরিশাল স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, ম্যাচ রেফারি রকিবুল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুর আড়াই টায় উভয় দলের খেলা মাঠে গড়ায়। এদিকে টসে জিতে শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তৃতীয়দিন শেষে শ্রীলঙ্কা ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে বলে স্টেডিয়াম সুত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরুর কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ারর কারণে গত দুই দিনের খেলা পরিত্যক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *