বরিশালে জেএমবি সদস্য গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে মুলাদী উপজেলায় জেএমবি’র সক্রিয় সদস্য ইমাম হোসেনকে (৪৮) র‌্যাব- ৮ গ্রেফতার করেছে। বুধবার রাত ৮টায় বরিশাল নগরীর রূপাতলী বাসষ্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমাম হোসেন মুলাদীর তেরচর গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে।
র‌্যাব-৮ সুত্র জানিয়েছে, ইমাম হোসেন মুলাদীতে একটি লন্ড্রির দোকান চালানোর পাশাপাশি পাশের মসজিদে ইমামতি করতেন। তিনি জেএমবির জেএমবি’র শীর্ষ পর্যায়ের সদস্য সুলতান নাসির উদ্দিনের সান্নিধ্যে এসে সংগঠনটির প্রতি আকৃষ্ট হয়। পরে তিনি সংগঠনের দাওয়াতি শাখার সদস্য হন। ইমামতি ও লন্ড্রী ব্যবসার আড়ালে জেএমবির সাংগঠনিক প্রচারনা চালাতেন ইমাম হোসেন। বুধবার রাতে তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে সাংগঠনিক প্রচারের বইপত্র উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *