ববি’র নতুন উপাচার্য ড. সাদেকুল আরেফিন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দীর্ঘ অপেক্ষার পর রোববার বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষামন্ত্রনালয়। এক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিন (আরেফিন মতিন) কে ববি’র উপচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। রাস্ট্রপতির আদেশক্রমে রোববার শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এর ফলে টানা প্রায় ৭ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেলো।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের কারনে চলতি বছরের ২৬ মার্চ থেকে তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয় থেকে ৪৪দিন ছুটিতে যান। এরপর আর তিনি কর্মস্থলে ফিরতে পারেননি। মাঝে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারকে রুটিন দায়িত্ব হিসেবে ভিসির কাজ পরিচালনার দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রনালয়। ট্রাজারারও গত ৮ অক্টোবর তার মেয়াদ শেষ করলে ববি অভিভাবক শুন্য হয়ে পরে। অবশেষে রোববার অধ্যাপক ড. মো: সাদেকুল আরেফিন কে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন, এর ফলে ববি’র অচলায়তন কেটে গেল। তিনি আশা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বেগবান করবেন নতুন ভিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *