পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎস্পর্শে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– খাসতবক গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের স্ত্রী মোসাম্মাৎ হামিদা বেগম (৪২) ও হামিদার ছেলে রাসেল (১৮)।
স্থানীয়রা জানায়, সকালে দেলোয়ার দিনমজুর নিয়ে তার সুপারি বাগানে একটি কাঁঠাল গাছ কাটতে যায়। এক পর্যায়ে গাছের একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওপর পড়ে তার ছিড়ে যায়। তারটি দেলোয়ার হাত দিয়ে সরাতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে তারে জড়িয়ে যান। এসময় তার ভাইয়ের স্ত্রী হামিদা ও ভাতিজা রাসেল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, বিষয়টি প্রশাসন তদন্ত করছে। উপজেলা পরিষদ থেকে প্রাথমিকভাবে সহযোগিতা করার ব্যবস্থা চলছে। লাশ নিজ বাড়িতে দাফনের ব্যবস্থা চলছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *