ববি’র ভর্তি পরীক্ষা ২৭, ২৮ ডিসেম্বর

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ স্থগিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্র ও শনিবার এ বিশ^বিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ রুমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টা হতে ১১ টা “খ” ইউনিট, বিকাল ৩ টা হতে ৪ টা “গ” ইউনিট এবং ২৮ ডিসেম্বর সকাল ১১ টা হতে সাড়ে ১২টা পর্যন্ত “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ববির ওয়েবসাইটে (যঃঃঢ়://ধফসরংংরড়হ.বরং.নঁ.ধপ.নফ, িি.িনধৎরংধষঁহরা.ধপ.নফ এবং িি.িনঁ.ধপ.নফ) এ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। ওই সময়ে তিনি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে অগ্রাধিকার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *