মেহেন্দীগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টা: বখাটে আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ মেঘনা ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটক রাসেল বেপারী(২১) উপজেলার চরএককরিয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রামের আনোয়ার বেপারীর পুত্র। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো: আবিদুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় আটক রাসেল ব্যাপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্কুল পড়–য়া ওই ছাত্রী চাপকল থেকে পানি আনতে গেলে বখাটে রাসেল বেপারী তার মুখ চেপে ধরে পার্শবর্তী দরবেশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ঘটনাস্থলে ছুটে গেলে বখাটে রাসেল সটকে পড়ে।
মেহেন্দিগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম বলেন, বুধবার রাতে লালখাড়াবাদ লঞ্চঘাটে অভিযান চালিয়ে বখাটে রাসেলকে আটক করা হয়েছে। রাসেল ঘটনার পর লঞ্চযোগে ঢাকায় পালিয়ে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *