বাকেরগঞ্জে আ’লীগ নেতাকে বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মো. মহসীনকে বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন ও সরকার বিরোধী বক্তব্য দেয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ডাকুয়া বলেন, দলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।
এর আগে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মীর মহাসীন বলেন, তার বিরুদ্ধে একটা মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি ২০ বছরেরও বেশি দিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *