দাম বেশি রাখায় পেয়াজ ব্যবসায়িকে জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দর স্থিতিশীল রাখতে পিয়াজের প্রধান মোকাম বরিশাল নগরীর পিয়াজপট্টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
আদালতের বিচারক বিভিন্ন পিয়াজের আড়তে পিয়াজের ক্রয়-বিক্রয় মেমো যাচাই করেন। এ সময় মূল্য তালিকায় অসংগতি থাকায় বিক্রমপুর বানিজ্যালয়কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পরে চালের প্রধান মোকাম চাউলাপট্টিতে অভিযান চালিয়ে চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় চাল আড়তদার রানা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ উর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। জানা গেছে, বর্তমানে পেয়াজ নকেজি প্রতি খুচরা বাজারে ২৫০ টাকা ছাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *