নাগরিক রিপোর্ট ॥ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার বরিশাল বিভাগের ৬ জেলায় ৫২৭ টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে ছাত্র ৮৭ হাজার ২৯১জন ও ছাত্রী ১ লাখ ১ হাজার ৩৬৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক সমাপনীতে ১ লাখ ৫১ হাজার ৩২৯ জন ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিবে ৩৭ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানান, বরিশাল জেলায় ১৫০ টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ৪২ হাজার ৯৩৭ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে ছাত্র ১৮ হাজার ৯৬২ জন এবং ২৩ হাজার ৯৭৫ জন ছাত্রী রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ৪ হাজার ২০ জন এবং ২ হাজার ৭০১ জন ছাত্রী রয়েছে।
ঝালকাঠীতে ৪০টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ১০ হাজার ২০৫ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪২ জন এবং ৫ হাজার ৬৬৩ জন ছাত্রী রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ২ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ১ হাজার ৮৪৬ জন এবং ১ হাজার ৪৪ জন ছাত্রী রয়েছে।
ভোলায় ৯৫কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ৩৪ হাজার ৮১৬ পরীক্ষার্থী অংশ নিবে। যার মধ্যে ছাত্র ১৪ হাজার ২৬৬ জন এবং ২০ হাজার ৫৫০ জন ছাত্রী। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ১২ হাজার ৫১০ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ৬ হাজার ৯১ জন এবং ৬ হাজার ৪১৯ জন ছাত্রী রয়েছে।
পটুয়াখালীতে ১০১ কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ২৯ হাজার ৪৮ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে ছাত্র ১২ হাজার ৯২২ জন এবং ১৬ হাজার ১২৬ জন ছাত্রী রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৬ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ৪ হাজার ১০৫ জন এবং ২৫ হাজার ৫৮৭ জন ছাত্রী।
বরগুনা জেলায় ৬০ টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ১৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। যার মধ্যে ছাত্র ৭ হাজার ৫৬৮ জন এবং ৯ হাজার ৩৯ জন ছাত্রী রয়েছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৪ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ২ হাজার ৮৫৬ জন এবং ১ হাজার ৫২২ জন ছাত্রী রয়েছে।
পিরোজপুরে ৮১ টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীতে ১৭ হাজার ৭১৬ পরীক্ষার্থী অংশ নিবে। যার মধ্যে ছাত্র ৭ হাজার ৬৬৮ জন এবং ছাত্রী ১০ হাজার ৪৮ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৪ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছাত্র ২ হাজার ৪৪৫ জন এবং ১ হাজার ৬৯৪ জন ছাত্রী রয়েছে।
২০১৯-১১-১৬
