প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বিএনপি। আজ বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চিঠি জমা দেন । এ প্রতিনিধি দলে ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।
আজ বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এই দুই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির ডকুমেন্ট চেয়ে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর চিঠিটি দেয়া হয়েছে।
