ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রতিমন্ত্রীর ত্রান বিতরন

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ঘুর্নিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ বরিশাল সদর উপজেলার বিভিন্ন পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন, আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউপির সাহেবের হাট বাজারে চেক বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব:) জাহিদ ফারুক এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
জানা গেছে, ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে চেক এবং প্রতিটি পরিবারকে ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া ১০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনিসহ ১০০টি শুকনো খাবারের প্যাকেট ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সদর উপজেলার ১০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরন করা হয়।
চেক বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *