নাগরিক রিপোর্ট ॥ বরিশালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতেশ পূস্পার্ঘ্য অর্পণ ও এক পথশভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একর্মসূচি পালিত হয়।
গণ সংহতি বরিশাল জেলা কমিটির আয়োজনে মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা অর্পণ করে গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু।এর পরপরই শ্রদ্ধা জানিয়ে পূস্পস্তবক অর্পণ করেন ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল ও সমন্বয়কারী মোস্তাক আহমেদ শামীম সহ পরিষদ নেতৃবৃন্দ।এছাড়া শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক মাস্টার নুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।
পরে মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, গণ সংহতি আন্দোলনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, বরিশাল জেলা ঐক্য ন্যাপ সাধারন সম্পাদক মাস্টার নুরুল ইসলাম প্রমূখ।
২০১৯-১১-১৭
