‘আন্দোলন করে বিচার আদায় করতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন এদেশের বিচার ব্যবস্থার কাছ থেকে বিএনপি ন্যায় বিচার পাবে না। শুধু দেশনেত্রীর মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন নয় আন্দোলন করতে হবে দেশের বিচার ব্যবস্থা আদায় করতে হবে। এজন্য আমাদের সু সংগঠিত হতে হবে। তিনি বলেন আজ দেশের মানুষ শংকিত হয়ে জীবন-যাপন করছেন। তাই দলের ভিতর রেশারেশি করে দল করা যায় কিন্তু সু-সংগঠিত হওয়া যায় না। মঙ্গলবার বরিশাল নগরীর দলীয় কার্যলয়ে উত্তর জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখা সহ দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসবকথা বলেন।
বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খান, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসেন প্যাদা, আফজাল হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি জাতীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সাথে মতবিনিময় সভা করেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *