সরকার পাকিস্তান থেকে এখন পেঁয়াজ আনলেও দোষ নেই

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, আওয়ামীলীগের বন্ধু রাষ্ট্র ভারত এখন তাদের পেয়াজ দিচ্ছেনা। ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে। ফেনী থেকে পানি নিয়ে যাচ্ছে। সরকার দিশেহারা হয়ে তাদের শত্রু পাকিস্তান থেকে এখন পেয়াজ আনছে। তাতে কোন দোষ হচ্ছেনা, বিএনপি পাকিস্তান থেকে পেয়াজ আনলেই যত দোষ হতো। তিনি বলেন, ৭৫ এ বাকশাল শাসন বিলোপ হওয়ায় আওয়ামীলীগ এদেশে আবার ক্ষমতায় আসতে পেরেছে। অকৃতজ্ঞ আওয়ামীলীগ ওইদিনগুলোর কথা ভূলে গিয়ে এখন জিয়া পরিবার ও তার হাতে গড়া বিএনপি ধ্বংস করার ষড়যন্ত্র করছে। দেশে আবার বাকশাল ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের প্রবক্তা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনুরুদ্ধারের জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মীর্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার সমাবেশে সভাপতিত্ব করেন।
সভার সভাপতি ও দলের যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, সামনে আন্দোলনের দুটি পথ আছে, বেগম খালেদা জিয়ার মুক্তি কিম্বা সরকার পতনের একদফা দাবী। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে আমরা দ্বিতীয়টি বেছে নেব।
সমাবেশে আরও বক্ততৃা করেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা দক্ষিণ সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, মহানগরের সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, দক্ষিন জেলা সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, আনোয়ারুল হক তারিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *