বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ দীর্ঘদিন পর বরিশালে শনিবার বিএনপি উম্মুক্ত সমাবেশ করতে পেরেছে। দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন। তবে নিজ নিজ নেতার পক্ষে দাপট দেখাতে অনুসারী কর্মীরা মুহুমুহুূ শ্লোগান, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে পুরো সমাবেশেই ছিল চরম বিশৃঙ্খলা।
দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বক্তৃতা করার সময় তার অনুসারী সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সবুজ আকনের নেতৃত্বে শ্লোগান দেয়ার সময় হামলা করে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর অনুসারীর। মিঠু মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের অনুসারী। সমাবেশের মধ্যস্থানে দুপক্ষের হাতাহাতাতি চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিনিয়র নেতারা মঞ্চ থেকে নেমে পরিস্থিতি শান্ত করেন। একই সমাবেশে আর একবার সংঘাত বাধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *