হিজলায় শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষণ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চর নরসিংহপুর গ্রামে দ্বিতীয় শ্রেনিতে পড়–য়া ৮ বছরের এক শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওই গ্রামের এক দিনমজুরের মাদরাসায় পড়–য়া দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শনিবার শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ২২ নভেম্বর সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশের পানের বরজে কাছ দিয়ে যাচ্ছিলো। এসময় ওই পান বরজে শ্রমিকের কাজ করা একই গ্রামের ওয়াহেদ মাঝির পুত্র নাসির মাঝি (৩০) কৌশলে শিশুটিকে পান বরজের মধ্যে নিয়ে যায়। একপর্যায়ে শিশুর মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তার দাদির কাছে ঘটনা খুলে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *