বরিশালে অপসোননি’র ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীতে ওষুধ কোম্পানী অপসোনিনের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক অভয় দাস(১৭) গৌরনদীর সরিকল এলাকার সজল দাসের ছেলে। সে ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের ১ম সেমিস্টারের ছাত্র এবং সে নগরীর শেরে বাংলা সড়ক এলাকায় মেসে বসবাস করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপসোনিন কোম্পানীর একটি ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাচ্ছিলো এবং মোটরসাইকেলটি নথুল্লাবাদ অতিক্রমের সময় এই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অভয়কে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম জানান, অপসোনিন কোম্পানীর একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় গাড়িটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *