চরমোনাইর মাহফিল মঙ্গলবার শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ মঙ্গলবার শুরু হবে। আজ জোহরের নামাজের পর উ™ে^াধণী বয়ান করে মাহফিলের সুচনা করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাল্ফ§দ রেজাউল করীম। তিনি শুক্রবার সকাল ৮টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন। ইতিমধ্যে পীর অনুসারী মুসুল্লীরা চরমোনাইতে আসতে শুরু করেছেন।
চরমোনাই মাদরাসার অধ্যক্ষ ও পীরের বড় ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, মাহফিলের ™ি^তীয় দিন বুধবার সকাল ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হহবে। এ দুটি মহামাবেশ মুলত ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সভায় পরিনত হয়।
এদিকে মাহফিলে অংশ নিতে সড়ক ও নৌপথে চরমোনাইতে আসতে শুরু করেছেন পীর অনুসারীরা। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবউদ্দিন সোমবার বিকালে মাহফিল প্রাঙ্গন পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *