নাগরিক রিপোর্ট ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী উপকমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হাইকোর্টের সামনে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে। এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের গেট থেকে বিএনপির যুগ্মমহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৯-১১-২৮
