মধ্যরাত থেকে সারাদেশে নৌ ধর্মঘাট

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ১১ দফা দাবী আদায়ে নৌযান শ্রমিকরা আজ শুক্রবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ধর্মঘট শুরুর ডাক দিয়েছেন। ধর্মঘট সফলে বরিশাল নদী বন্দরে লঞ্চ লেবার এসোসিয়েশনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। নৌযান শ্রমিকদের ৮টি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশণ এ ধর্মঘট আহ্বান করেছে। ১১ দফা দাবীর পূরন না হওয়া পর্যন্ত ধর্মঘাট চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চল সভাপতি আবুল হাসেম মাস্টার। তিনি জানিয়েছেন, ধর্মঘট সফলে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।
জানা গেছে, ফেডারেশনের পক্ষ থেকে ১১ দফা দাবী উপস্থাপন করা হলেও তাদের মূল দাবী হচ্ছে ২০১৬ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী সকল স্তরের শ্রমিকদের বেতন প্রদান। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহআলম ভ্ইূয়া বলেন, ২০১৮ সালের আগষ্ট থেকে এ পর্যন্ত তারা ৩ বার ধর্মঘটে গেছেন। প্রতিবারই শ্রম মন্ত্রাণালয়ের পক্ষ থেকে দাবী মেনে নেয়ার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার করানো হয়। পরবর্তীতে নৌযান মালিকরা দাবীগুলো মেনে নেন না।
শাহ আলম ভূইয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে ফেডারেশণভূক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, যাত্রীবাহিসহ সব নৌযানের মালিক প্রতিনিধিদের উপস্থিতি ছাড়া শ্রম মন্ত্রাণালয়ের সঙ্গে কোন ধরনের বৈঠক কিম্বা দাবী মেনে নেয়ার আশ্বাস শ্রমিকরা মানবেন না।
তবে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, শ্রমিকরা সভা করেছিল শ্রম মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএর সাথে। কিন্তু মালিকরা ওই সভায় যায়নি। কারন হিসেবে তিনি বলেন, ৩ বছর আগেই সকল সুযোগ সুবিধা দিয়ে শ্রমিকদের সাথে চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ২০২১ সালের পর তাদের সাথে নতুন করে কথা হবে। তিনি বলেন, আমরা কাদের সাথে বসবো, নৌযান শ্রমিকদের একাধিক সংগঠন।
এদিকে ধর্মঘট সফল করতে দেশের অন্যতম বৃহৎ নৌবন্দর বরিশালে ব্যাপক প্রস্ততি নিয়েছেন নৌযান শ্রমিকরা। তারা বৃহস্পতিবার বরিশাল নৌবন্দরে বিক্ষোভ করেন। সুন্দরবন লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, আমি দীর্ঘ বছর একটি চাকরি করি অথচ পরিচয়পত্র নেই। ভবিষ্যতের কোন তহবিল নেই। এটা কিভাবে হয়। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে। তাদের দাবী মানা না হলে শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘাট শুরু হবে।
নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা একিন আলী মাষ্টার জানান, তারা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ, লিফলেটন বিতরণসহ নানাভাবে প্রচারনা চালাচ্ছেন। শুক্রবার সকাল ও বিকালে নৌবন্দরে বিক্ষোভ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *