আগৈলঝাড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০ তম জন্মদিনে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বুধবার এশা বাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, সহ- প্রচার সম্পাদক কেএম আজাদ রহমান, সহ- দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, প্রচার সম্পাদক নুর আলম পাইক, যুবলীগ সহ-সভাপতি আবদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।
২০১৯-১২-০৪
