আ’লীগের সম্মেলন ঘিরে বরিশালে সাজ সাজ রব

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল মহানগর আওয়ামীলীগের সম্মেলন রোববার। সম্মেলনকে কেন্দ্র করে আ’লীগের নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে বঙ্গববন্ধু উদ্যানসহ গোটা নগরীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আয়োজকরা জানিয়েছেন, জমকালো আয়োজনে সম্মেলন সফল করা হচ্ছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় একডজন হেভিওয়েট নেতা এতে উপস্থিত থাকবেন। সম্মেলনের মাধ্যমে নগর আওয়ামীলীগের পরবর্তী কমিটি নিয়ে বরিশালে চলছে নানা আলোচনা।
মহানগর আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনের ৪ বছর পর ২০১৬ সালের ২০ অক্টোবর মহানগরের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। এ কমিটির মেয়াদ শেষ হয় গত ১৯ অক্টোবর। এবার সম্মেলনের আগে নগরীর ৩০ ওয়ার্ডে সম্মেলন সম্মেলন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের মঞ্চ ও বিশাল প্যান্ডেল তৈরীর কাজ শুরু হয়েছে আরও এক সপ্তাহ আগে। বরিশাল বিমানবন্দর থেকে সম্মেলন মাঠ প্রায় ১০ কিলোমিটার সড়কে অর্ধশতাধিক তোরন নির্মান করা হয়েছে। সড়কপথ সাজানো হয়েছে প্লাকার্ড, ফেষ্টুন দিয়ে।
রোববার সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। বিশেষ বক্তা থাকবেন পার্বত্য শান্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এছাড়া আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন। আরও থাকছেন কেন্দ্রীয় একাধিক নেতা।
মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গির বলেন, সম্মেলনের সকল প্রস্ততি সম্পন্ন। দুটি ধাপে যথাক্রমে উদ্বোধনী পর্ব সকালে এবং কাউন্সিল বিকেলে হবে। ২৫ হাজারের বেশী কাউন্সিলর, ডেলিগেট ও নেতাকর্মী সম্মেলনে অংশ নেবেন। সভাপতি-সম্পাদক পদে ভোটাভুটি হলে ৩৭১জন কাউন্সিলর ভোট দিবেন। বিকল্প হিসাবে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কমিটি সকলে মেনে নেবেন।
বরিশাল নগর আওয়ামীলীগের সম্ভাব্য কমিটিতে সাধারন সম্পাদক পদে প্রার্থী হিসাবে রয়েছেন সিটি মেয়র ও বর্তমান কমিটির যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ পদে প্রকাশ্যে কারো নাম শোনা না গেলেও আরও ২জনের প্রার্থীতার গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।
সভাপতি পদে আলোচনায় আছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুকের নাম। তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি। আলোচনায় আছেন আরও ৪জন। তারা হলেন সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, নগর কমিটির বর্তমান সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
এপ্রসঙ্গে সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা নির্ধারন করবেন কে কোন পদ পাবেন। তার আগে কেউই প্রার্থীতা ঘোষনা করতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *