নাগরিক রিপোর্ট: বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষনা দেয়া হয়েছে। ঘোষনা অনুযায়ী নগর আ’লীগের নবনিযুক্ত সভাপতি দলের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গীর। সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়েছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। রোববার বিকেল পৌনে ৩টায় বরিশাল ক্লাবে এ ঘোষনা দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৩ বছরের জন্য তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এ তথ্য নগর আ’লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে দ্বিতীয় অধিবেশনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম কাউন্সলিরদের কাছে তাদের প্রার্থীদের নাম প্রস্তাব করতে বলেন। এসময় সভাপতি পদে কাউন্সিলরগন নগর আ’লীগের সভাপতি হিসেবে সদ্য বিদায়ী সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের নাম প্রস্তাব করা হয়। তবে এ্যাড. দুলাল তা প্রত্যাহার করে নেয়ায় তার স্থানে সভাপতি হিসেবে এ্যাড. জাহাঙ্গীর’র নাম ঘোষনা করা হয়েছে। সাধারন সম্পাদক পদে আর কোন প্রার্থী না থাকায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম ঘোষনা করা হয়।
একই এসময় বিদায়ী সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালকে জাতীয় কমিটির সদস্য হিসেবে ঘোষনা দেন ওবায়দুল কাদের। মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১৯-১২-০৮
