গ্রামীন ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুরে দিনদুপুরে গ্রামীন বাংকের শাখা ব্যবস্থাপককে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে উজিরপুর সদর-ধামুরা সড়কের মুলপাইন নামক এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই শেষে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে পালিয়ে যায়। আহত শাখা ব্যবস্থাপক আবু জাফরকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক মাঠে নেমেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা আবু জাফর ঋনের কিস্তি উত্তোলন শেষে মোটরসাইকেলে অফিসে ফিরছিলেন। মুলপাইন নামক স্থানে পৌছলে দেখতে পান ষ্টার্ড দেয়া একটি মোটরসাইকেলের ওপর একজন বসে আছেন। আরও দুইজন দুরে দাড়িয়ে আছেন। আবু জাফর কাছাকাছি আসার পর তাকে থামতে বলা হয়। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে দাড়িয়ে থাকা দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আবু জাফর ঠেকাতে গেলে তার হাতের ওপর কোপ লাগে। তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে স্টার্ড দেয়া মোটরসাইকেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *