বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুস্পার্ঘ অর্পণ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শহীদ স্মৃতিফলকে পুস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকে প্রথম পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুস এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর পরপরই শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। পরে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, শিক্ষক সমিতি, জাতীয় বিশ^বিদ্যালয় আঞ্চলিক শাখা, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বু™িব্দজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির উদ্যেগে বেলা ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *