উজিরপুরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কৃষকের মৃত্যু

Spread the love

নাগরি রিপোর্ট ॥ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ডেকে নিয়ে কুপিয়ে জখম করে কৃষক চিত্ত রঞ্জন সরকার(৫০)কে। তিনি টানা ৫নি মৃত্রুর সাথে পাঞ্জ লড়ে অবশেষে শনিবার মৃত্যুর কোলে ঢলে পরছেন। বিকেল সাড়ে ৩টায় ঢাকার আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, ৯ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের মৃত সুরেন্দ্র নাথ সরকারের পুত্র হতদরিদ্র কৃষক চিত্ত রঞ্জন সরকার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে একই এলাকার ব্রজেন্দ্র নাথ সরকার (মাষ্টার), তার স্ত্রী শিখা রানী সরকার, সৈকত সরকার, অখিল সরকার, নিখিল সরকার, সঞ্জয় সরকারসহ ৭/৮ জনে মিলে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উজিরপুর হাসপাতালে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। সেখাতে তার অবস্থার আরো অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ৫দিন আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে ১৪ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই সত্য রঞ্জন সরকার জানান, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ এলাকায় নিয়ে আসা হবে। উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, নিহত হয়েছে বলে শুনেছি, তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *