নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর অভিজাত ব্যবসাপ্রতিষ্ঠান মোহনা জেনারেল স্টোরে সোমবার অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওজনে কম দেয়ার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে আদালত মোহনা জেনারেল স্টোরে অভিযান পরিচারনা করেন। অভিযানকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী ওজন যন্ত্রের লাইসেন্স না থাকা ও পরিমাপে কম দেয়ার অপরাধে মোহনা জেনারেল স্টোর মালিককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় বিএসটিআই ও পুলিশের পৃথক টিম ছিল।
২০১৯-১২-২৩
