বরিশালে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ শ্রমিক নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরী ও বাকেরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ শ্রমিক নিহত হয়েছে। সোমবার নগরীর কাউনিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নারী শ্রমিক রেশমা বেগম (৪৫) এবং বাকেরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে শ্রমিক কুদরত আলী (২৩) এবং মো: জুগেল(২০) নিহত হন। পৃথক এ ঘটনায় একজন আটক রয়েছে।
কাউনিয়া থানার এএসআই আজিম বলেন, সোমবার সকালে কাভার্ড ভ্যানের হেলপার গাড়িটি স্থানান্তরের চেস্টা চালাচ্ছিল। একপর্যায়ে ভ্যানটির চাপায় রেশমা বেগম ঘটনাস্থলেই নিহত হন। রেশমা নগরীর কাউনিয়া বিসিক এলাকায় বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক এবং ওই এলাকার মাহবুব হোসেনের স্বামী। ঘটনাস্থল থেকে হেলপার সাধীন মোল্লাকে আটক করা হয়েছে। এসএসআই আজিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
অপরদিকে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, সোমবার দুপুরে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা থেকে পিকআপ ভ্যানে(বরিশাল ন-১১-০৪৬২) ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে পটুয়াখালীর আমতলী যাচ্ছিল। পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে ভ্যানটি। এতে পিকআপ ভ্যানে থাকা দুই জন নিহত হন। এর মধ্যে সিলেট জেলার জালালাবাদ থানার নন্দিরগাও গ্রামের মো: জুগেল(২০) ঘটনাস্থলেই এবং একই গ্রামের আমবর আলীর ছেলে কুদরত আলী(২২) শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার মারা যান। এরা দুই জন ওই পিকআপের শ্রমিক ছিলেন। পিকআপ ভ্যানটির টায়ার ফেটে যাওয়ায় পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে এ দূর্ঘটনায় পড়ে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *